ইসলামের তাগিদ
হিফজুর রহমান লস্কর
তারিখ ০৯/০৭/২০২২
সর্বত্রই খুশির জোয়ার
বাজছে খুশির বীণ
বছর ঘুরে আসছে ফিরে
ঈদুল আযহার দিন।
নতুন সাজে সাজবে সবাই
সাজবে বসুন্ধরা
ঈদগাহে তে পড়বে নামাজ
এটাই পরম্পরা।
মনের পশুর কুরবানী হোক
হিংসা বিদ্বেষ ভুলে
মানবতাবোধ জাগিয়ে তুলি
মনের দরজা খুলে।
অভাবী-প্রতিবেশীদের পাশে দাঁড়াই
তাদের ঘরেও ঈদ
এদের মুখেও হাসি ফুটাই
ইসলামের তাগিদ।
গরীব দুঃখী অনাথ আঁতুর
মিলবো সবার সাথে
খুশি হবেন স্রষ্টা মোদের
সন্দেহ নেই তাতে।
আত্মশুদ্ধি পরম ভক্তি
সর্ব ধর্মে পাই
সব মানুষকে আপন করলে
খুশি হবেন সাঁই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন