বিল্লি মাসি

: হিফজুর রহমান লস্কর
তারিখ ১৫/০৭/২০২২

বিল্লি মাসি বিল্লি মাসি কোথা তুমি যাও
সকাল থেকেই দেখছি বসে করছো ম্যাও ম্যাও।
চোখটি তোমার তীক্ষ্ণ অতি মুখটি বাঘের মতো
বুদ্ধি তোমার দারুন খাসা খাটাও অবিরত।
নাকের উপর সূক্ষ্ম ছাপ কানটি তোমার খাড়া
আলট্রাসনিক শব্দ শুনে ইঁদুরকে দাও তাড়া।
পায়ের পাতা নরম তোমার নিঃশব্দে তাই চলো
এমন ধূর্ত প্রাণী ধরায় আর কে আছে বলো?
দেখতে তোমায় লাগে বোকা ঠিক যেন এক সন্যাসী
একটু সূযোগ পেলেই তুমি হও যে সর্বনাশী।
যতই তোমায় আদর করি স্বার্থে তুমি অন্ধ
চুরির সূযোগ পেলেই তোমার ম্যাও ম্যাও হয় বন্ধ।
দাঁত দেখিয়ে বিল্লি বলে আদরটা তো করো
খাবার সময় ভুলে যাও হাতে লাঠি ধরো।
আমার মতো ভিজে বিড়াল তোদের মধ্যেও আছে
অন্যের খাবার কেড়ে নিয়ে মেজাজ দেখায় পাছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়