কর্ম
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ ০৫/০৭/২০২২
ফুল মাঝে কাঁটা দেখে ভয় কেন পাও,
ধরা মাঝে রীতি নীতি চেয়ে দেখ তায়,
দুখ ছাড়া সুখ লাভ কেবা কোথা পায়,
শঙ্কা হীন হয়ে চলো সুখ যদি চাও।
শত বাঁধা থাকে জানি ভব নদী মাঝে,
তবু যারা কর্ম করে বিনা কল রবে,
সিদ্ধি লাভ করে তারা শক্ত এই ভবে,
বেঁচে থাকে তারা শুধু নিজ শুভ কাজে।
চন্দ্র সূর্য আলো দিয়ে ধরা আলো করে,
নিজে গলে মোম বাতি আলো দেয় নরে।
ধরা মাঝে সর্ব সৃষ্টি পর-হিত তরে,
তাই তারা নিজে জ্বলে অন্যে দেয় আলো,
জ্ঞানী গুণী নর তুমি জীবে প্রেম করে,
নর জন্ম সিদ্ধ কর দূর করে কালো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন