কবিরা কাব্যে বাঁচে

 কবিরা কাব্যে বাঁচে
 হিফজুর রহমান লস্কর
তারিখ ১২/০৭/২০২২

কলমের ঢেউ ওঠে         প্রতি কবি মনে,
কবিরা কবিতা লিখে       যুগ যুগ ধরে,
সব কথা ফুটে ওঠে        ভাবনার জোরে,
যত কথা জমা থাকে      মনের গহীনে।

ছন্দ তাল লয় সেতো        বড়ো কথা নয়,
মূল কথা তুলে ধরো          ভাব যেন থাকে,
পূর্ব থেকে তৈরি করো        মনে ছবি আঁকে,
তব কাব্য মাঝে যেন           গূঢ় তত্ব রয়।

সত্য যাহা তুলে ধরো           জনহিত তরে,
তাহাতে পাঠক মন            মোহিত যে করে।

কবিরা তো বেঁচে থাকে      কাব্য কথা মাঝে,
সব যদি কবি হয়               পাঠক কে হবে,
পাঠ কর যত পার             লাগবে যে কাজে,
যত পার লিখে যাও          কবি হও তবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়