কাঁদিছে সঙ্গোপনে

  হিফজুর রহমান লস্কর
তারিখ-২০/০৬/২০২২

ঝর ঝর ধারা ঝরিছে বাদল
ঝরিছে অবিশ্রাম
জলে থৈ থৈ ভাসিছে শহর
ভাসিছে নগর গ্রাম।

মাটি চাপা পড়ে মরিছে মানুষ
বন্ধ পথঘাট
জলের স্রোতে ভাসিছে গৃহ
ভাসিছে ফসল মাঠ।

দুই বাংলা জুড়ে বন্যার তাণ্ডব
স্থল জল একাকার
খাদ্যের অভাবে ধুঁকছে মানুষ
সর্বত্রই শুধু হাহাকার।

দিবা দিনমণি ঢাকাপড়ে হায়
নীলাকাশ হল কালো
প্রাণীকুল যত অসহায় আজি
কে দিবে কাহারে আলো।

প্রকৃতিও যেন রুষ্ট হয়েছে
ব্যভিচার জনমনে
তাইতো সকলে বানভাসি হয়ে
কাঁদিছে সঙ্গোপনে।

মানুষ হয়ে মানুষের কাছে
থাকে যে অনেক আশা
এ দুর্যোগের দিনে হাতটা বাড়াই
দিয়ে যাই ভালোবাসা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়