নেশামুক্ত সমাজ গড়ি
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-৩১/০৫/২০২১
মদ গাঁজা সিগারেট তম্বাকু গুটখা
শরীরের ক্ষতি করে আরো নেশা যা যা।
এসবের সেবনে হয়, ফুসফুস ক্ষয়
ধূমপানে আরো থাকে ক্যান্সার ভয়।
শ্বাসকষ্টে ভোগে কেউ হয়ে যায় দুখি
ধূমপানে আরো বাড়ে হৃদরোগ ঝুঁকি।
এমন মরণব্যাধি ধূমপানে রয়
অল্পবয়সে ক্ষয় রোগে হয় তার লয়।
ধূমপান বিষপান যদি কেউ করে
কুফলটা ডেকে বলো বাঁচাও তাহারে।
সঙ্গ পেয়ে খেলাচ্ছলে আরম্ভ টা করে
শেষটা তে নেশা হয় ছাড়তে না পারে।
কভুও ছুঁয়োনা ভাই এই সব নেশা
পরখ করোনা কভু হয়ে যাবে পেশা।
পাশে বসে যদি কেউ ধূমপান করে
দূরে থেকো ভালো থেকো ছুঁয়োনা তাহারে।
যদি কেউ দিতে চায় সরে যাও তবু
জেনেশুনে বিষপান করোনাতো কভু।
৩১শে মে' তামাক বর্জন দিবসের আজি শুভক্ষণ
নেশামুক্ত সমাজ গড়ি এই করি পণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন