ন্যায়ের দণ্ড ধরো


কলমে: হিফজুর রহমান লস্কর
তারিখ-১৭/০৬/২০২২

স্বার্থের তরে অন্ধ সবাই বন্ধ বিবেক দ্বার
অন্যায় আর জুলুম বাজি চলছে সারাসার।
চোখের সামনে চলছে যত অন্যায় অবিচার
তবুও কেউ মুখ খোলে না কে দিবে ফেরফার।
তুমিও তাই পালিয়ে বাঁচো চোখে মুখে দিয়ে তালা
বিবেক তোমায় আঘাত হানবে হাতুড়ি শাবল চালা।
ধর্ষণ লুটতরাজ খুনখারাবি, চোখ বুজে তুমি রও
প্রতিবাদ শুনে সহ্য হয়না কানে তালা তুলে লও!
চোখ কান মুখ বন্ধ করে হয়োনা আত্মভোলা
বিবেকের ঘরে কে দিবে তালা সেটা যে রয়েছে খোলা।
তিলে তিলে তুমি করোনা যেন বিবেকের দংশন
খুঁজে ফিরে দেখো ওখানেই আছে দেহবলয়ের জংশন।
নিষ্ঠুর হও ন্যায়ের তরে হয়োনা বধির কভু
সব বন্ধন ছিন্ন করো বিবেক বাঁচাও তবু।
বিবেকের দংশন ধ্বংসিবে তোমায় শান্তি পাবে না ভাই
যেখানে যত অন্যায় অবিচার প্রতিবাদ করো তাই।
স্রষ্টা তোমায় জ্ঞান দিয়েছে ন্যায়ের দণ্ড ধরো
সত্যের পথে এগিয়ে চলো তাঁকে ই স্মরণ করো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়