কবিগুরু স্মরণে
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-০৮/০৫/২০২২
ভাবনার আকাশে বাতাসে খুঁজে ফিরি তোমারে
হে বাংলার রবি!
তব আলোর ছটায় আলোকিত ভুবন
মুগ্ধ সকল কবি।
পরাধীন ভারতের মুক্তিকামী নেতা
জানতে পারি তব লেখনীতে
দেশ মাতৃকার ডাকে সাড়া দিয়ে তুমি
কলম ছেড়ে নেমেছিলে রাজপথে।
বৃটিশ বিভাজন ও দমন নীতিতে
বুঝতে পেরেছিলে স্বাধীনতা বহুদূর
তাইতো তব গান তব সঙ্গীতে
সদাই ফুটেছিল একতার সুর।
হে মানব দরদী কবি!
'মানব সেবাই ঈশ্বর সেবা'
তুমি করেছিলে অনুভব
তাইতো ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধে
সোচ্চার ছিল লেখনী তব।
নাইট উপাধি পরিত্যাগ করে
তুমি দেখায়েছ মহানুভবতা।
তোমার গরবে গর্বিত মোরা আজও
পেয়েছি যে স্বাধীনতা।
বাংলার সাহিত্যাকাশে তুমি
বিশ্বের বিস্ময়
তাইতো তুমি করতে পেরেছ
বিশ্ব নন্দিত নোবেল জয়।
তোমার স্মরণে প্রদীপ জ্বালিয়ে
খুঁজে ফিরি বার বার
নিয়ে মনুষ্যত্বের প্রদীপ হাতে
ফিরে এসো আরবার।
শতবর্ষ পরে তব জন্মদিনে স্মরণ করি
বাঙালির গর্ব তুমি
তোমার জন্য ধন্য আমরা
ধন্য ভারত পুণ্য ভূমি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন