সমতার নিশান
হিফজুর রহমান লস্কর
তারিখ-০১/০৫/২০২২
সিয়াম সাধনার মাসের পর
উঠবে নতুন চাঁদ
রাত পোহালেই ঈদের খুশি
মিলবে কাঁধে কাঁধ।
ফিতরা জাকাত আদায় করবো
যাদের অনেক আছে
অনাহারে কেউ রবেনা
ডাকবো তাদের কাছে।
উঁচু নীচু নেই ভেদাভেদ
এইতো মোদের শান
ধনী গরীব সবাই সমান
ইসলামের বিধান।
খোকা খুকি ঘুরতে যাবে
নতুন জামা পরে
জাকাত ফিতরা আদায় হলে
সবার মনটা ভরে।
ঈদগাহে তে যাবে সবাই
সব ভেদাভেদ ভুলি
থাকবেনাকো হিংসা বিদ্বেষ
করবে কোলাকুলি।
এক জায়গাতে মিলবে সবাই
খুশি হবে প্রাণ
এক কাতারে নামাজ আদায়
সমতার নিশান।
নামাজ শেষে বিশ্ব মুসলিম
উঠাবে দুই হাত
বিশ্ব শান্তির তরে সবাই
করবে মোনাজাত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন