ফিরবে কি সে
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ ১৭/০৫/২০২২
যুদ্ধ আবার থামবে একদিন
মিটবে সকল দ্বন্দ্ব
বিশ্ব আবার ফিরে পাবে
পুরাতন সেই ছন্দ।
সকল নেতা মিলবে আবার
ঘুচবে সকল রেশ
হাতে হাতে হাত মিলাবে
কাটবে সময় বেশ।
যে শিশুটির যুদ্ধা বাবা
লড়তে গেল রণে
ফিরবে কি সে যুদ্ধ শেষে
ভাবছি মনে মনে।
নব বধূর স্বামী গেল
বীর বাহাদুর বেশ
তার জীবনের অমানিশা কি
কাটবে অবশেষ?
বৃদ্ধা মাতার যুদ্ধা ছেলে
ফিরে আসবে কবে
সে অপেক্ষায় পথটি চেয়ে
মুখ বুজে সে রবে।
যুদ্ধোত্তর সে আনন্দটার
নেই কোন মোর খেদ
এদের সেই অপেক্ষাটা
করে অন্তর ভেদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন