নবীর আগমনে (গজল)

: হিফজুর রহমান লস্কর
তারিখ ২৮/০৪/২০২২

মা আমেনার কোলটা জুড়ে
 ফুটলো দ্বীনের ফুল
সে ফুল আমার প্রিয় নবী
 মোহাম্মদ রাসুল।।

দয়াল নবীর আগমনে 
আলোকিত ত্রিভুবনে
ফেরেশতারা গান ধরিলো 
আঁধার হলো দূর।
মোহাম্মদ রাসুল।

মা আমেনার কোলটা জুড়ে
ফুটলো দ্বীনের ফুল
সে ফুল আমার প্রিয় নবী
মোহাম্মদ রাসুল।।

মা আমেনার নয়ন মনি, 
 দুজাহানের বাদশা তুমি
তোমার নামে দরুদ পড়ি,
 নাই যে তোমার তুল।
মোহাম্মদ রাসুল।

মা আমেনার কোলটা জুড়ে
ফুটলো দ্বীনের ফুল
সে ফুল আমার প্রিয় নবী
মোহাম্মদ রাসুল।।

লা ইলাহা ইল্লাল্লাহু 
জপো মুমিন গনে
শান্তি ফিরে এলো ধরায়
 নবীর আগমনে
ফেরেশতারা খুশি হয়ে
 গাইলো তোমার গুণ।
মোহাম্মদ রাসুল।

মা আমেনার কোলটা জুড়ে
ফুটলো দ্বীনের ফুল
সে ফুল আমার প্রিয় নবী
মোহাম্মদ রাসুল।।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়