জীবন যুদ্ধ

: হিফজুর রহমান লস্কর
তারিখ- ০৬/০৪/২০২২

চৌমাথার ওই পাশেই আছে
আক্কেল আলীর ঘর
বৃষ্টি বাদল আসলেই তা
করে নড়বড়।

আক্কেল আলী গরীব অতি
দুঃখের নেই শেষ
ভাঙ্গা ঠেলা ই সম্বল তার
চালায় অনিমেষ।

মা হারা এক ছেলে বিনে
আর কেউ নেই ঘরে
দিবানিশি একই চিন্তা
ক্যামনে মানুষ করে।

কার কাছে রেখে যাবে
কে দেখিবে হায়
তাইতো তাকে সদাই সে
সঙ্গে নিয়ে যায়।

বাবার স্বপ্ন আকাশ ছোঁয়া
 ছেলেটাকে নিয়ে
প্রাইভেট স্কুলে ভর্তি করে
 অনেক টাকা দিয়ে।

শ্রমের মাঝে চিন্তার ভাঁজ
 ঝরে মাথার ঘাম
বুক বাঁধে এই সান্ত্বনাতে
 ছেলে রাখবে নাম।

নিজের জীবন এমনি গেল
 ঠেলা চালিয়ে ভাই
ছেলে একদিন চাকরি পাবে 
মনের আশা তাই।

আক্কেল আলী ঠেলায় করে 
ছেলেকে দেয় স্কুল
দিনের শেষে ফেরৎ নিতে 
হয়না কভু ভুল।

ঠেলায় বসেই ছেলেটি তার
 হোম ওয়ার্ক করে
ঘরে পৌঁছে বাবার কাজে
 হাত বাড়িয়ে ধরে।

দিন যায় মাস যায়
বছর ঘুরে আসে
প্রতিবার ই সোনা ছেলে
টপার হয় ক্লাসে।

অবশেষে আক্কেল আলীর
স্বপ্ন হয় সাকার
ঠেলাওয়ালার ছেলে হলো
নাম করা এক ডাক্তার।

জীবন যুদ্ধে এমনি করে
লড়তে পারে যারা
তারাই হয় সফল ভবে
সার্থক হয় তারা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়