মহিমান্বিত রাত
হিফজুর রহমান লস্কর
তারিখ-২৪/০৪/২০২২
হুকুম খোদার সৃষ্টিতে তাঁর
বিশ্ব নবীর শানে
হে রাসূল পড়ুন আপনার
স্রষ্টা প্রভুর নামে।
ঘোষিত হলো রব যে মহান
তিনিই মেহেরবান
আপন মহিমায় মহিমান্বিত তিনি
সবারে করেন ত্রাণ।
পড়িলেন নবী স্রষ্টার নামে
হইলেন মহাজ্ঞানী
অকৃপণ হাতে দানিলেন খোদা
পবিত্র কোরআন খানি।
মহিমান্বিত রাতে বাড়ালেন হাত
সকল বান্দার তরে
ঘোষণা করলেন মুক্তির পথ
পবিত্র কোরআন 'পরে।
সিয়াম সাধনা করো হে মোমিন
খুঁজতে শবে কদর রাত
হাজার ফেরেশতা পাঠান প্রভু
করতে কবুল পাপ নাজাত
দানের ভাণ্ডার খুলে দেন খোদা
কোরআন নাযিলের এ রাতে
যার যাহা চাই খুঁজে নাও সবে
গভীর ধ্যান আর ইবাদতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন