এসো হে বৈশাখ


রচনা:  হিফজুর রহমান লস্কর
তারিখ- ১৫/০৪/২০২২

স্মৃতির অতলে মুছে যাক
সব দুঃখের দিন
নববর্ষের আগমনে সবার জীবনে
বাজুক সুখের বীণ।

গাছে গাছে ফুটুক আবার নতুন কুঁড়ি
ভ্রমর উড়ুক সেথা নব কলতানে
পৃথিবী সাজুক আবার নতুন সাজে
হে নব বৈশাখ! তব আগমনে।

হে রুদ্র বৈশাখ! তব ঝঞ্ঝার বাঁয়ে
সব ভেদাভেদ যাক ভেসে
তব রুদ্র রূপ মুছে দিক সব মলিনতা
এসো হে বৈশাখ! এসো হেসে।

নতুন বছরের নতুন আলোকে
উদ্ভাসিত হোক সবার জীবন
জাগ্রত হোক মানবিক মূল্যবোধ
আলোকিত হোক এ ভুবন।

পুরাতন মর্মব্যথা ধুয়ে মুছে যাক
হে রুদ্র বৈশাখ! তব আগমনে।
সব দুঃখ ভুলে গিয়ে নতুন স্বপ্ন আঁকি
নববর্ষের এ শুভ ক্ষণে।

হে নব বৈশাখ! সব বাঙালির আহ্বান
তব অপেক্ষার হোক অবসান
নব প্রভাতের রবির কিরণে আলোকিত করে,
পুলকিত কর মার্জিত কর সবারে।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়