ভুলি নাই তব ছবি
ভুলি নাই তব ছবি
হিফজুর রহমান লস্কর
তারিখ-০৭/০৮/২০২১
বাইশে শ্রাবণ ঝরে আঁখি জল
বাঙালির ঘরে ঘরে
বিশ্বের কবি বাংলার রবি
জাগ্রত সবার অন্তরে।
এসেছিলে এ ধরনীর বুকে
জ্ঞানের ভান্ডার নিয়ে
দানিলে সবারে অকৃপণ হাতে
প্রকাশিব কি দিয়ে?
বাংলার সাহিত্যাকাশে তব বিপ্লব
কাব্য-সঙ্গীত সম্ভারে
সমৃদ্ধ থাকবে আজীবন
বিশ্বের দরবারে।
নহ শুধু কবি,হে দার্শনিক ঋষি
তুমি বলেছিলে কবে
"মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।"
সত্যিই তুমি মানবের মাঝে
বেঁচে আছো এবং থাকবে।
আষাঢ়ের মেঘে ছেয়েছে আকাশ
অঝোরে ঝরছে বৃষ্টি ধারা
এ বৃষ্টি তো বৃষ্টি নয় এ যেন
বাঙ্গালীর অশ্রু ধারা।
আজি এ দিনে প্রণমি তোমায়
হে বিশ্বের কবি
মোরা ভুলি নাই ভুলি নাই,
ভুলি নাই তব ছবি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন