ব্যর্থ মানব
ব্যর্থ মানব
হিফজুর রহমান লস্কর
তারিখ-০৪/০৮/২০২১
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আমরা
তাইতো মোদের গর্ব।
নিজ স্বার্থে ব্যস্ত থেকে
অন্যকে করি খর্ব।
নিজে যা করি ভালই করি
তাতে কোন দোষ নাই
অন্যেরা যা করে তাতেই ভুল
সদাই দেখতে পাই।
সকল প্রাণীর শ্রেষ্ঠ আমরা
প্রাণীকেই মেরে খাই
যদি নাই খাই তাতে আমরা
পায়েতে দলিয়ে যাই।
ইচ্ছায় অনিচ্ছায় কত যে প্রাণী
ধ্বংসিছ জীবনে হায়
একটি প্রাণীর প্রাণ কি কখনো
দিতে পার তুমি তায়?
ব্যর্থ মানব করোনা গৌরব
সৃষ্টিতে তুমি দীন
সকল প্রাণীকে ভালবেসে যাও
শোধিতে প্রভুর ঋণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন