নামের গুণে
নামের গুণে
হিফজুর রহমান লস্কর
তারিখ- ০৭/০৮/২০২১
নবীর নামে দরুদ পড়ো
পাইতে মনে শান্তি
দরুদ পাঠে দুঃখ ভুলায়
দূর হয় মনের ভ্রান্তি।
ঐ নামের সাথে জড়িয়ে আছে
পবিত্রতার ফুল
ঐ নামের গুণে শুধরে যাবে
নিজের যত ভুল।
ঐ নাম জপলে দুঃখ ভুলায়
কথা গুলো স্পষ্ট
ঐ নামের গুণে শান্তি পাবো
হইবনা তো নষ্ট।
ঐ নামের গুণে আল্লাহ্ পাবো
তাইতো তাঁকে স্মরি
ঐ নামের গুণে সাজবে আমার
পুলসিরাতের তরী।
নবীর উম্মত ভালোবাসি
মুখে ফুটাই হাসি
যে হাসিতে আরস হাসে
পূণ্য রাশি রাশি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন