ভাবো গড়ার বেলা

ভাবো গড়ার বেলা

হিফজুর রহমান লস্কর

তারিখ- ৩১/০৭/২০২১


যা খুশি তা বানায় কুমার

কাঁচা মাটি দিয়ে

কলস বানায় মূর্তি বানায়

মনের রূপটি নিয়ে।


কাঁচা মাটি থাকতে তাহার

মনে থাকে আশা

গড়বে সে মনের মতো

রূপটি হবে খাসা।


শক্ত হলে মাটিতে আর

তেমন লয়না জোড়া

ফেটে গেলে নিজেই বলবে

হায়রে কপাল পোড়া।


মানবশিশু তেমনি এক

কাঁচা মাটির ঢেলা

যেমন করে গড়বে তুমি

ভাবো গড়ার বেলা।


সযতনে গড়ো তারে

মানব রূপটি দিয়ে

বড়ো হয়ে থাকে যেন

মানব মনটি নিয়ে।


দিন গেলে আর আসবে না দিন

করোনা ভাই হেলা

নিজের শিশু মানুষ করতে

যায়না যেন বেলা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়