অঙ্গীকার

গর্জে ওঠো দামাল ছেলে 
আর করনা দেরি,
ভাষা শহীদদের স্মরণ করে 
করবো প্রভাত ফেরী।

বছর ঘুরে আসল আবার 
একুশে ফেব্রুয়ারি ,
সালাম রফিক বরকত জব্বার 
ভুলতে কি আর পারি?

প্রাণ দিয়েছে বাংলার তরে 
তাইতো এরা বীর,
এদের কারণে বিশ্ব বাংলায় 
উঁচু যে মোদের শির।

এসো মোরা শপথ করি 
উঠাই সুরের লহরি,
মায়ের ভাষার রক্ষার তরে 
থাকবো হয়ে প্রহরী।


আজিকার দিনে অঙ্গীকার মোদের 
ভাষা শহীদদের নামে,
রক্তে রাঙানো এ ভাষার মান 
রাখিব সোনার দামে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়