খুকি বড়ই শান্ত



সন্ধ্যা বেলা বন্ধ ঘরে
বসে বাবার পাশে,
নতুন বই দেখে খুকির
খুশিতে মন ভাসে।

ছন্দে ছন্দে পড়ছে বাবা
শুনছে খুকি বসে,
যতই শুনে ভালো লাগে
শিখার অঙ্ক কষে।

এবার খুকি বইটি খোলে
পড়ছে আপন মনে,
অনুশীলন করছে স্লেটে
লিখছে ক্ষনে ক্ষনে।

দূর থেকে দেখছে মায়ে
খুকি বড়ই শান্ত,
তিনটে ছড়া শিখে নিল
হয়নি তবু ক্লান্ত।

খুশিতে মন ভরলো বাবার
খুকির কাণ্ড দেখে,
ভাবলো তাকে সময় দেবে
মোবাইল দূরে রেখে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়