অবুঝ মনের ভালোবাসা

ভ্যালেন্টাইন ডে এগিয়ে আসতেই
ঘুরছে শীলার মাথা,
হয়েছিল রঙিন সেদিন
জীবন খাতার পাতা।

চৌদ্দ বছর পার করেছে
রঙিন স্বপ্ন বোনে,
অবুঝ মনের ভালোবাসায়
আজ সে ঘরের কোণে ।

মনে পড়ে আজও সেদিন
কলেজের সেই দ্বার,
বিজয়ের হাতে পেয়েছিল
ভ্যালেন্টাইন ডে'র উপহার।

লাল গোলাপ আর প্রপোজ পত্রে
রঙিন স্বপ্ন আঁকা,
অবুঝ মনের সবুজ স্বপ্নে
বিধুর জীবন রাখা।

প্রতি বছর চৌদ্দ ফেব্রুয়ারি
মিলতো দুজন পাশে,
প্রতিফলটা আসল শেষে
নিজের সর্বনাশে।

বিজয় যেদিন বিয়ে করল
অন্য সে এক মেয়ে,
সম্বিতটা ফিরল শীলার
দারুন ধোঁকা খেয়ে।

জীবন যৌবন সব হারিয়ে
হলো তাহার শিক্ষা,
অবুঝ হয়ে আর যেন কেউ
নেয়না এমন দীক্ষা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়