মনের মাঝে


রচনা:  হিফজুর রহমান লস্কর
তারিখ-১৯/০৩/২০২২

শিমুল পলাশ রক্তে রাঙা
বসন্তের এই ক্ষণে
সাত রঙে রাঙা আবির
রং ছড়ালো মনে।

রঙের পরশ মনের হরষ
বাজাই খুশির বীণ
আপন পর নেই ভেদাভেদ
আজ যে খুশির দিন।

আয়গো রীনা আয়গো টীনা
আয়রে মানিক তাজ
হিংসা দ্বন্দ্ব ভুলে সবাই
খেলবো হোলি আজ।

দোল পূর্ণিমার ফাগুন দিনে
মনে অগাধ ঢেউ
পরাণ খুলে খেলবো হোলি
বাদ যাবেনা কেউ।

আকাশ বাতাস মত্ত প্রেমে
কেউই নয় হীন
কলুষ মুক্ত দৃষ্টি হোক
হৃদয় হোক রঙিন।

ভালোবাসার রং মাখিয়ে
রিক্ত করি তন
মনের মাঝে গড়ে তুলি
শ্যামের বৃন্দাবন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়