শবে বরাত
শবে বরাত
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ ১৮/০৩/২০২২
শাবান মাসের চৌদ্দ তারিখ
এলো শবে বরাত।
বার্তা নিয়ে আসলো ফিরে
পাইতে নাজাত।
সামনে আসছে রমজান মাস
সংযমের ই তরে।
বিশ্ব মুসলিম তৃপ্ত হবে
রোজা আদায় করে।
পড়বে নামাজ রাখবে রোজা
গাইবে প্রভুর গান।
শবে বরাত নিয়ে এলো
রোজার ই পয়গাম।
সংযমেতে থেকে মুমিন
নিলে খোদার নাম।
আখেরাতে শান্তি পাবে
পুরবে মনস্কাম।
আর্তজনের সেবা করো
গরীবে দাও দান।
সহজ সরল জীবন যাপন
ইসলামের বিধান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন