স্মৃতি হয়ে ভাসে



নীল আকাশে আঁধার রাতে 
চাঁদের আলো হাসে,
মাগো আমার কাজলা দিদি 
স্মৃতি হয়ে ভাসে।

 কত শোলক বলতো দিদি 
মোদের নিয়ে কাছে,
হাসি কান্নায় রাত জাগাটা 
আজও মনে আছে।

সেদিন মোরা ঝগড়া করি 
পুতুল বিয়ে নিয়ে,
তাই কি দিদি রাগ করেছে 
আসছে না যে ফিরে!

সকাল বিকাল খেলার ছলে 
পাঠ শিখাতো মোরে,
দিদি ছাড়া মন বসে না 
ক্যামনে থাকি ঘরে।

বলোনা মা দিদি কোথায় 
খেলবো তাহার সাথে,
খেতে বসলে তাহার ছবি 
ভাসে আমার পাতে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়