প্রায়শ্চিত্ত
বনের রাজা সিংহ মশাই হিংসাই তার মনে,
সকল পশুর মাংস খায় তাইতো থাকে বনে।
ক্ষুধা লাগলে যখন তখন পশুর পিছে হাঁকে,
প্রাণের ভয়ে পশুরা সব মামা বলেই ডাকে।
উৎপাতে তার অতিষ্ঠ সব তাইতো যুক্তি করে,
সুযোগ পেলেই জব্দ করবে টানবে কেশর ধরে।
উপেক্ষা আর উৎপীড়নে দিনের পর দিন যায়,
সকল চেষ্টাই ব্যর্থ সবার সুযোগ নাহি পায়।
মিটিং মিছিল সবই হলো লাভ হলো না আর,
সিংহের গলায় ঘন্টা বাঁধে এমন সাধ্য কার?
শেয়াল পণ্ডিত ধূর্ত অতি মানে না তো হার,
' দেখে নেবো সিংহ টাকে' এই প্রতিজ্ঞা তার।
একদিন যবে গর্ত মুখে ঘুমিয়ে ছিল মামা,
ধূর্ত শেয়াল জ্বালিয়ে দিল আগুনের এক টেমা।
হুঙ্কার দিয়ে উঠলো মামা হারালো তার বল,
খুশি হয়ে সবাই বলে এতো পাপের ফল।
জ্বলেপুড়ে মরলো মামা বাঁচলো সকল প্রাণী,
শেয়াল পণ্ডিত সেদিন থেকে হয়ে গেল দামী।
মরার আগে সিংহ মশাই বললো এক রাজ,
'কাউকে বেশি হেলা করো না পড়বে মাথায় বাজ।'
মানুষ তাকে পণ্ডিত বলে কেউবা বলে ধূর্ত,
আসলেই সে চালাক অতি সচরাচর মুর্ত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন