কয়টি হাঁস বেঁচে আছে
ছয়টি হাঁস সাঁতার কাটে
শ্যাওলার ফাঁকে ফাঁকে,
একটি হঠাৎ হারিয়ে গেল
জলাশয়ের বাঁকে।
বাকি হাঁস এদিক সেদিক
খাবার খোঁজে ঘুরে,
একটি হঠাৎ হারিয়ে গেল
কুমির নিল ধরে।
বাকিরা সব মনের দুঃখে
উঠলো পথের পাশে,
শেয়াল পণ্ডিত একটি খেলো
ঘুমের অবকাশে।
ভয়ে তখন হাঁসগুলো সব
ছুটাছুটি করে,
সুযোগ বুঝে বাজপাখিটা
নিল একটি ধরে।
মনের দুঃখে হাঁস ডাকে
প্যাক প্যাক স্বরে,
কয়টি হাঁস বেঁচে আছে
বলো হিসেব করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন