একতাই শক্তি
একা কর কাজ খুলে দেখ রাজ
বিফলতা তাহে ঠাসা।
মিছে কেন তবে একা করে যাবে
কথাগুলো বটে খাসা।
আপনার মাঝে সবাই বিরাজে
নয় কেহ কভু দূর।
মিলেমিশে থাকি নাহি দেই ফাঁকি
সুখে থাকি ভরপুর।
ছোট প্রাণী মাঝে কত জ্ঞান 'রাজে
ভেবে কি দেখেছ কভু?
দিয়ে যায় প্রাণী একতার বাণী
বুঝিনা আমরা তবু!
পিপীলিকা বুঝে তাই দল খোঁজে
কভুও থাকেনা একা।
সকলের তরে সকলেই করে
পায় সে সুখের দেখা।
একার যা বোঝা দশে মিলে সোজা
কোন কাজে নাহি ভয়।
দশে মিলে করি হাতে হাত ধরি
তবেই তো হবে জয়।
তাই সবে বলি জোট বেঁধে চলি
সকল কাজের বেলা।
একতাই শক্তি রাখি মনে ভক্তি
না করে কাহারে হেলা।
বিভেদ না রেখে আন সবে ডেকে
কারে কেন রাখ দূর।
মিলনের মাঝে এক হয়ে কাজে
সুখ আছে ভরপুর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন