ভাষার গভীরে
পাহাড় ঝর্ণা সাগর নদী চলে সে আপন বেগে,
চলতে চলতে পথ হেরে যায় ঘনঘটা কালো মেঘে।
রূপ দেখে তার সবাই বলে যৌবন নাকি এলো,
নিজের রূপে নিজেই তারা বুঝে যে নিজের কালো।
গুণগুণ স্বরে গান গায় অলি মৌমাছি ফুলে ধায়,
বোঝেনা তো কেউ গোপন ব্যথা নিহিত আছে যে তায়।
প্রেম করে ওরা লীন হতে চায়, হারাতে চায়না কভু!
ঝরে যায় ফুল উদাস অলিকুল, সহে সে বেদন তবু।
মনের আবেগে লিখে যায় কবি ভাবনার সব কথা,
বোঝেনা তা কেউ কেমনে প্রকাশে আপন মনের ব্যথা।
কবির সে কলম বুঝতে হলে ভাবার ক্ষমতা চাই,
কোথাও সুখ কোথাও দুখ ভাষার গভীরে ঠাঁই।
ভেবো না কেউ অলিক সে কথা শুধুই কথার ভীড়ে,
মর্ম কথা খুঁজে দেখ ভাই কিবা আছে তার নীড়ে।
প্রকৃতির রূপে কবির কলম দিশাহীন ভাবে চলে,
ভাবনায় কবি তাইতো সবার মনের কথা বলে।
সৃষ্টির আঁধারে খুঁজে চলে সদা খুলিতে রুদ্ধ দ্বার,
কল্পনাতে পায় বাস্তব দিশা লিখে যায় সারা সার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন