স্মৃতি

স্মৃতি 

রচনা- হিফজুর রহমান লস্কর 

তারিখ- ১০/০২/২০২১


জন্মের পরই শুরু হয় 

কে পিছে কে আগে

প্রতিযোগিতার এ পৃথিবীতে

দৌড়ে সবাই থাকে। 


আমার আমার করে মানুষ 

সদাই থাকে ব্যস্ত 

চাওয়ার তো আর শেষ হয়না

থাকে যে সন্ত্রস্ত। 


জীবন সবার চলতে থাকে 

সুখের স্বপ্ন দেখে

সবুজ ধরায় মগ্ন হয়ে

কত স্বপ্ন আঁকে। 


ভুলে যায় কেন মানুষ 

অল্প দিনের মুসাফির 

জোয়ার ভাটার টানের মত

ছাড়তে হবে আপন নীড়।


যত কিছুই আছে তোমার

সবই থাকবে পড়ে 

কাজ কর্ম ও স্মৃতি টুকু

অমর জীবন গড়ে। 


শূন্য হাতে জন্ম নিয়ে

শূন্য হাতে মৃত্যুবরণ 

পৃথিবী নামক রঙ্গমঞ্চে 

এটাই তো সমীকরণ। 


তাইতো বলি সবার কাছে 

রেখে যাও স্মৃতি 

যত পার আপন করো 

করে মানব প্রীতি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়