ভুলের মাশুল
ভুলের মাশুল
হিফজুর রহমান লস্কর
তারিখ-০১/০২/২০২১
জলাশয়ের পাশে বসে
সাদা একটি বক
খাবার ধরে ফাঁসলে শেষে
নয়তো কোন জো'ক।
মাছ ব্যাঙ তার নিত্য খাদ্য
ধরে ধরে খায়
সব দিন কি সমান চলে?
আজ তো আর না পায়।
নিরাশ হয়ে উড়তে যাবে
এমন সময় দেখে
লাফিয়ে পড়ে কুলো ব্যাঙ এক
আছে কাদা মেখে।
জলের ব্যাঙ ভেবে বক
যেইনা তাকে ধরলে
ওমনি ব্যাঙ ঠেং বাড়িয়ে
ধরে বকের গলে।
ব্যাঙ খাওয়া তো দূরের কথা
প্রাণ বাঁচানো দায়
থাবা থেকে ছুটতে বক
করে হায়রে হায়।
ভেবে চিন্তে করো কাজ
ভুল করো না
তোমার ভুলের মাশুলতো আর
অন্য কেউ দিবে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন