নারীর ভূষণ
বন্যপ্রাণী বনে সুন্দর
স্বাধীন হয়ে ঘুরে,
বুলবুলিরা গাছের ডালে
গায় সে আপন সুরে।
ফুলের ডালে অলি কলি
কতো শোভা তায়,
খাঁচার ভিতর বন্দী জীবন
কেউ কভু না চায়।
স্বাধীন জীবন কাঁপায় ভুবন
বীণায় ছন্দ বাজে,
আপন স্থানে আপন সাজে
সুখটা সদাই 'রাজে।
জন্ম লাভে হোক সে নারী
চলবে আপন সাজে,
ঘরে বাইরে শিষ্টাচারে
সফল ভুবন মাঝে।
শালীনতা বোধ নারীর ভূষণ
থাকবে নারীর নামে,
সফল জীবন তাতেই নারীর
থাকবে সোনার দামে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন