ঈদুল ফিতর
রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঝড়,
বাঁকা চাঁদটা জানিয়ে দিল
কাল যে ঈদুল ফিতর।
সম্পদ যাহার আছে অধিক
করবে জাকাত দান,
গরীব দুঃখীর প্রাপ্য তাহা
ইসলামের বিধান।
কেনা কাটা রঙিন পোশাক
কিনবো সবাই আজ
বিভেদ ভুলে গড়ে তুলবো
নতুন এক সমাজ।
নেই অপবাদ নেই সঙ্ঘাত
বইছে খুশির বান,
এক সারিতে নামাজ আদায়
সাম্যের ই নিশান।
সকল বিভেদ টুটলো যে ওই
বাজলো খুশির বীণ,
আমির গরীব সবাই সমান
এলো খুশির দিন।
এই খুশিতে ঘুচুক বিভেদ
জাগুক ভালোবাসা,
সাম্য শান্তি ভ্রাতৃত্ব বোধ
এইতো ঈদের আশা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন