মুক্তির সওগাত

জাগো হে মুসলিম জাগো, খুঁজে ফেরো সেই রাত,
অর্জিত পাপ মুক্তির তরে করি সবে প্রণিপাত।
যে রাতে ফরিশ্তারা নিয়ে আসে শান্তির বাণী,
খোঁজ সেই মহিমান্বিত কদর রজনী।
মাখলুকাতের তরে এ রাত হল মুক্তির সওগাত,
এসো তার সন্ধানে মোরা করে যাই ইবাদাত।
পবিত্র রমজান মাসে হয়েছে নাজেল আলকোরান,
কিতাব কোরআন ঘেঁটে দেখ, আছে তার ফরমান।
হাদীস মতে শেষ দশদিনে লুকিয়ে আছে মুক্তির সে রাত,
জাগো হে মুমিন মুক্তির তরে খুঁজে নাও মাগফেরাত
খোদার আদেশে ফরিশ্তারা ঘুরে
 রহমত নিয়ে মানবের তরে,
পেতে চাও মুক্তি সন্ধানে থাক 
রাতভর জেগে ইবাদত কর ।
দানের ভাণ্ডার খুলে দেন খোদা পবিত্র কদর রাতে,
যার যাহা চাই খুঁজে নাও সবে গভীর ধ্যান আর ইবাদতে।
হাজার রাতের চেয়ে উত্তম সে রাত ঘোষিয়াছে পরওয়ারে, 
তাইতো এ রাতে জোড়হাত করে ক্ষমা চাই বারে বারে।

মন্তব্যসমূহ