সফলতার অন্তরালে

শিরোনামঃ সফলতার অন্তরালে
রচনা:  হিফজুর রহমান লস্কর
তারিখ-০২/১১/২০২১

জীবন এক সংঘর্ষ,জয় করতে চাও?
লড়াই করা শেখো, সামনে এগিয়ে যাও।
হারজিত তো থাকবেই,উদাস হয়োনা
বিফল হয়েছো?নিরাশ হয়ো না।
ধৈর্য ধারণ করো, শক্তি সঞ্চয় করো
বিফলতার কারণ খুঁজে বের করো।
লক্ষ্যে স্থির থেকো, কলাকৌশল বদলে দেখো
বিফল হলেও অনেক শিক্ষা পাবে, সেটা মনে রেখো
বিফলতাকে ধরে নাও সফলতার প্রথম ধাপ
যা দিয়ে করতে পারো নিজের পরিমাপ।
পরের ধাপের জন্য প্রস্তুত হও
অভীষ্ট লক্ষ্য তোমার অপেক্ষায়, এগিয়ে যাও।
শুধু শক্তি দিয়ে হবে না, সহনশীল হও
ভেঙ্গে পড়ো না, নিজের বিশ্বাসে যত্ন নাও।
সমস্যায় তো তারাই পড়ে,যারা কাজ করে
যারা কর্ম বিমুখ, তাদের স্থান নেই অবনী পরে।
খারাপ সময় তো সবারই জীবনে আসে
আত্ম বিশ্বাসে সময়টা কেটে যায় অনায়াসে।
খারাপ সময় তো ভালোর ই সূচক
দিন ও রাত্রি যেমন একে অপরের পরিপূরক।
অন্ধকার না থাকলে আলোর মূল্য নেই
দুঃখের পরেই তো সুখের দেখা পাই।
বাস্তবকে বুঝো, নব রূপে স্বপ্ন দেখো
সফলতা হাতের মুঠোয়,এ কথাটি মনে রেখো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়